বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

পরিবেশমন্ত্রী দুস্থ ও অসহায় ব্যক্তি ও পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ভিজিএফ চাল ১১৪০৮ জন দুস্থ ও অসহায় ব্যক্তি ও পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধন করেন।

শনিবার ১৭ জুলাই বড়লেখা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র মোঃ আবুল ইমাম আহমদ কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন, বড়লেখ উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ প্রমুখ ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102