সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি হাসপাতালে পরিবেশমন্ত্রীর পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩১৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ি) আসনের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন মহোদয় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অক্সিজেন স্বল্পতার খবর শুনে ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।

শনিবার মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে বড়লেখা উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমদ উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস এর কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন।এ সময় বড়লেখা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর , বড়লেখা পৌরসভার মেয়র জনাব আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, বড়লেখা থানার পুলিশ ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সহ স্হানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অপরদিকে মন্ত্রী আলহাজ্ব মো. শাহাব উদ্দিন এমপি জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন স্বল্পতার খবর শুনে আরো ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমরজিৎ সিংহ।

একদিনে মন্ত্রীর পক্ষ থেকে উপস্হিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জন রিংকু রঞ্জন দাশ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবিমল চন্দ, উপজেলা প্রকল্প কর্মকর্তা ওমর ফারুক, সহ মেডিকেল অফিসারবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102