শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পুরান পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৭২ এই পর্যন্ত দেখেছেন

তৌসিফ মান্নান, রাঙামাটি : রাঙ্গামাটি পুরান পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুঃস্থ ও অসহায় ২’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে রাঙ্গামাটি শহরের ১ নং ওয়ার্ড এর পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুরান পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায়দেও হাতে ত্রাণ সামগ্রী ও মাস্ক তুলে দেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

পুরান পাড়া সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মো. মোসলেম উদ্দীন সওদাগরের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হারুন এর সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী তুষিত চাকমা, সহকারি প্রকৌশলী খোরশেদ আলম, গীতাশ্রম মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ দাশ গুপ্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দীন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিম উল্লাহ, ১নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মো. আবু তালেব, সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, পুরান পাড়া সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব মো. হাসান প্রমুখ। ত্রাণ সামগ্রী মধ্যে ছিলো চাউল, আলু, পেঁয়াজ, ডাল, লবণ, তেল, মাংসের মসলা এবং এক প্যাকেট মাক্স।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102