শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

জাপান গেলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৪৯ এই পর্যন্ত দেখেছেন

হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকারের আমন্ত্রণে জাপান গেলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন শারমিন চৌধুরী।

মঙ্গলবার (২৩ মে) দুপুর ১টা ৩৫ মিনিটে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

উল্লেখ্য, সফরকালে হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার, হাউজ অফ কাউন্সিলরস অফ জাপানের প্রেসিডেন্ট, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল এন্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতাদের সাথে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সাক্ষাতের কথা রয়েছে।

ওই সফরে সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে আ ফ ম রুহুল হক এমপি, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

এছাড়াও, অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পিকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. তারিক মাহমুদ এবং স্পিকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

জাপান সফর শেষে স্পিকারের ২৯ মে দেশে ফেরার কথা রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102