সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজার আ’লীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

রাজশাহী জেলা বিএনপির সভাপতি কর্তৃক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ।

সোমবার ২২ মে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের এম সাইফুর রহমান রোডস্থ এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।

বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের অর্ধ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102