শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ব্যক্তিগত তথ্য স্থানান্তর

ফেসবুককে ১৩০ কোটি ডলার জরিমানা

আর্ন্তজাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

ইউরোপিয়ান ডাটা প্রটেকশন বোর্ড ইউরোপে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যুক্তরাষ্ট্রের সার্ভারে স্থানান্তর করায় ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটাকে রেকর্ড অংকের জরিমানা করেছে।

সোমবার (২২ মে) এক বিবৃতিতে ১৩০ কোটি ডলার জরিমানার কথা জানায় ইউরোপীয় সংস্থাটি। আইরিশ ডাটা প্রটেকশন কমিশনের তদন্তে অভিযোগের প্রমাণ পেয়ে ওই জরিমানা করা হয়। খবর এএফপি ও সিএনএনের

ইউরোপে মেটার পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করে আইরিশ ডাটা প্রটেকশন কমিশন। ইউরোপের তথ্য সুরক্ষা আইন বা জিডিপিআরের অধীনে ১ দশমিক ৩ বিলিয়ন বা ১৩০ কোটি ডলারই সবচেয়ে বড় অঙ্কের জরিমানা। এর আগে ২০২১ সালে আমাজনকে ৮০৫ দশমিক ৭ মিলিয়ন ডলার জরিমানা করা হয়।

ছয় মাসের মধ্যে ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যুক্তরাষ্ট্রে স্থানান্তর বন্ধ করতে বলা হয়েছে মেটাকে। ইউরোপিয়ান ডাটা প্রটেকশন বোর্ডের চেয়ার আঁন্দ্রে জেলিনেক বলেন, ইউরোপে লাখ লাখ ব্যবহারকারী রয়েছে ফেসবুকের। তাদের তথ্য যুক্তরাষ্ট্রে স্থানান্তরের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ স্থানান্তরের কাজটি নিয়মিত পদ্ধতিগতভাবে করা হয়।

তবে ইউরোপে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়নি বলে জানায় ইউরোপিয়ান ডাটা প্রটেকশন বোর্ড।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102