বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

প্রধানমন্ত্রী কাতার যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৬৪ এই পর্যন্ত দেখেছেন

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে যোগ দিতে দুই দিনের সফরে দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার বিকেল ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

এ সফরে শেখ হাসিনা কাতার ইকোনোমিক ফোরামে যোগদানের পাশাপাশি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করবেন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

এ সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সফর শেষে আগামী বুধবার (২৪ মে) রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা। ২৫ মে ভোরে ঢাকায় পৌঁছাবেন তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102