রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

যুক্তরাজ্যের সাবেক

প্রধানমন্ত্রী বরিস অষ্টম সন্তানের বাবা হচ্ছেন

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আবারও বাবা হতে চলেছেন। তার স্ত্রী ক্যারি জনসন শুক্রবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই ঘোষণা দিয়েছেন।

এক ইনস্টাগ্রাম পোস্টে ক্যারি লিখেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটছে। এসময় তিনি অন্য দুই সন্তান উইলফ্রেড ও রোমির সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেছেন।

এ নিয়ে এই দম্পতি পেতে যাচ্ছে তৃতীয় সন্তান। তবে বরিস জনসন হতে চলেছেন অষ্টম সন্তানের বাবা। কারণ জনসনের আগের স্ত্রীর ঘরে চার সন্তান রয়েছে। অন্যদিকে তার এক প্রেমিকার ঘরেও রয়েছে এক সন্তান।

ক্যারি লিখেছেন, গত আট মাসের বেশির ভাগ সময়ে আমি ক্লান্ত অনুভব করেছি। কিন্তু আমরা আর অপেক্ষা করতে পারছি না। উইলফ্রেড আবারও বড় ভাই হতে যাচ্ছে এতে সে খুবই খুশি।

এই দম্পতির প্রথম সন্তান উইলফ্রেডের জন্ম হয় ২০২০ সালে। দ্বিতীয় সন্তান রোমির জন্ম হয় ২০২১ সালে। ওই বছরই তারা বিয়ে করেন।

গত বছরের সেপ্টেম্বরে পদত্যাগ করেন জনসন। তিনি যুক্তরাজ্যের প্রায় ২০০ বছরের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকা অবস্থায় বিয়ে করেছেন। সূত্র: সিএনএন

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102