বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচন সামনে রেখে মার্কিন দূতাবাসের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে দেশটির দূতাবাস।

রবিবার (২১ মে) দূতাবাসের ওয়েবসাইটে এ বিষয়ে একটি সতর্ক বার্তা দেয়া হয়। তাতে বলা হয়, আশা করা হচ্ছে, ২০২৪ সালের জানুয়ারির আগে বা এ সময়ের মধ্যে বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের উদ্দেশে বলা হয়, মনে রাখতে হবে, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে ও সহিংসতায় রূপ নিতে পারে। ফলে বিক্ষোভ ও কোনো বড় সমাবেশের আশপাশে থাকা অবস্থায় সতর্কতা অবলম্বন করুন।

ওই বার্তায় ব্যক্তিগত নিরাপত্তা পর্যালোচনা করে স্থানীয় ঘটনাসহ আশপাশের বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশে অবস্থানরত মার্কিন দূতাবাস। একইসঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্থানীয় গণমাধ্যমের দিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102