শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ভোলার ইলিশা হচ্ছে ২৯তম গ্যাসক্ষেত্র

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩৬১ এই পর্যন্ত দেখেছেন

ভোলার ইলিশা-১ কূপটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। আজ সোমবার সকাল নয়টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা দেবেন। সে ক্ষেত্রে এটি হবে ভোলা জেলার তৃতীয় গ্যাসক্ষেত্র। অপর দুটি হলো শাহবাজপুর ও ভোলা নর্থ গ্যাসক্ষেত্র।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ভোলার ইলিশা-১ কূপ থেকে দিনে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। ২৫-২৭ বছর ধরে এই গ্যাস উত্তোলন করা যাবে বলে দাবি তার। জানতে চাইলে ভূতত্ত্ববিদ অধ্যাপক বদরুল ইমাম বলেন, ভূতাত্ত্বিক গঠন বলছে, নতুন কূপটি ভোলা নর্থ থেকে পৃথক কাঠামোতে অবস্থিত। তাই একে নতুন গ্যাসক্ষেত্র বলা যেতে পারে।

সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রম বাপেক্সের হয়ে কূপটি খনন করে। গত মার্চে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মালের হাটসংলগ্ন এলাকায় খননকাজ শুরু হয়। তিন হাজার ৪৭৫ মিটার গভীর পর্যন্ত খননকাজ শেষ হয় ২৪ এপ্রিল। এই কূপের তিন স্তরে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আছে বলে ধারণা করছে বাপেক্স।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102