সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত

সৌদির বড়ো বড়ো কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল-দুহাইলানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রবিবার (২১ মে) দুপুরে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। বাংলাদেশিদের জন্য হজ প্রক্রিয়া সহজ করা ও ই-ভিসা চালু করায় সৌদি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সৌদি আরব বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড়ো গন্তব্য উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে পারস্পরিক সফর বিনিময়ের এর ওপর জোর দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সাক্ষাৎকালে সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগও ক্রমান্বয়ে বাড়ছে। রাষ্ট্রদূত বলেন, কুয়েতের পরে বাংলাদেশ দ্বিতীয় দেশ যেখানে মোবাইল ওমরাহ ভিসা কার্যকর করা হয়েছে। সৌদি আরবের বড়ো বড়ো অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102