মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

জুনে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন

পঞ্চগড়ে চালু হচ্ছে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র

পঞ্চগড় প্রতিনিধি
  • খবর আপডেট সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

আগামী জুনে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই নিলাম কেন্দ্রটি উদ্বোধন করবেন। এ জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শনিবার দুপুরে চা শিল্প সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ সভার আয়োজন করে।

সভার শুরুতেই পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জানান, গত বছর জেলায় এক কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে। যার বাজার মূল্য ২৬০ কোটি টাকা। দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ চা পঞ্চগড়ে উৎপাদিত হয়েছে। প্রস্তাবিত দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পরিচালনার জন্য ১২টি ব্রোকার হাউজ ও ৮টি ওয়্যার হাউজ আবেদন করেছে। এর মধ্যে পাঁচটির অনুমোদন দেওয়া হয়েছে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, পঞ্চগড়ে আগামী মাসে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালুর সম্ভাবনা রয়েছে। এটি চালু হলে বায়াররা আরো ফ্রেশ চা কিনতে পারবে। তরুণ দের কর্মসংস্থান হবে। পরিবহন খরচ কমবে। এতে করে কাঁচা চা পাতার দাম বাড়বে। অনলাইনে নিলাম পরিচালিত হবে। ফলে বায়ারদের খরচ কমে আসবে। সামগ্রিকভাবে এখানকার চাযের মান উন্নয়নে বড় ধরণের ভূমিকা রাখবে।

অ্যাসোসিয়েশন সভাপতি আমিরুল হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চা চাষী আনোয়ার সাদাত সম্রাট, কাজী অ্যান্ড কাজী টি লিমিটেডের প্রধান নিবার্হী কর্মকর্তা সৈয়দ সোয়াইব আহমেদ, রুপসী বাংলা টি ব্রোকার্সের সৈয়দ মুনিম, চা বাজারজাতকারী হিমালয় সতেজ টির ব্যবস্থাপনা পরিচালক ফরাত জাহান সাথীসহ জেলার অর্ধশতাধিক চা চাষি ও নেতারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102