বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

কুলাউড়া উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভায় পররাষ্ট্রমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে জনশক্তিকে কাজে লাগাতে হবে

মো. শাহজাহান মিয়া
  • খবর আপডেট সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে জনশক্তিকে কাজে লাগাতে হবে। শনিবার (২০ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে ঢাকাস্থ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ ও কোষাধ্যক্ষ তামিম মারজান হুদার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের জনশক্তিকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, জমি অধিগ্রহণের জটিলতার কারণে ঢাকা-সিলেট ৪ লেন মহাসড়কের কাজে ধীরগতি হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা দরকার। আর একনেকে পাশ হওয়ার পরেও বাজেট জটিলতার কারণে আখাউড়া-সিলেট রেললাইনের কাজ আটকে আছে। প্রতিটি কাজে জনপ্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সরকারের সিদ্ধান্ত হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে পিছিয়ে পড়া জেলাসমূহে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করে সেসব জেলাকে এগিয়ে নেওয়া।May be an image of 8 people, temple and text

অনুষ্ঠানের উদ্বোধন করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, উন্নয়ন যাতে চলতে পারে অবিরাম বাধাহীন। সেজন্য প্রয়োজন সামাজিক শান্তি শৃঙ্খলা। গ্রামীণ স্থিতিশীলতা রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত সাড়ে ১৪ বছরে যে রূপান্তর ঘটিয়েছেন সেই রূপান্তর যাতে বেগবান হয় সেদিকে সবাইকে সদয় হতে হবে।

মৌলভীবাজারের উন্নয়নে স্থানীয়দের দাবি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের কাছে জোর দাবি তুলবো মৌলভীবাজারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। একইসঙ্গে মেডিকেল কলেজ তৈরি করার পরিকল্পনাও রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি এমএম শাহীন বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। অথচ বিগত সাড়ে ৪ বছর থেকে কুলাউড়া উন্নয়ন বঞ্চিত। কুলাউড়ার এমপি বিগত সাড়ে ৪ বছরেও সাড়ে ৪দিন কুলাউড়ায় যাননি। তার মাধ্যমে কুলাউড়ার কোনো উন্নয়ন হয়নি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কুলাউড়া সমিতির প্রধান নির্বাচন কমিশনার ইহাহিয়া চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ প্রমুখ।

এ সময় স্বাগত বক্তব্য দেন বার্ষিক সাধারণ সভা আয়োজন কমিটির আহ্বায়ক কুতুব উদ্দিন সোহেল। সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন আহমদ।অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুলাউড়ার কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102