বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সরকারের সময় কখন শেষ হবে, তা নির্ধারণ করবে জনগণ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির সরকার পতনের ঝড় লন্ডন থেকে নাকি ঠাকুরগাঁও থেকে আসবে, তার দিনক্ষণ প্রকাশ করুন। সরকারের সময় কখন শেষ হবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী ওলামা লীগের প্রথম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আছে সরকার পতনের আন্দোলন নিয়ে, আর আওয়ামী লীগ আছে জনগণের জানমাল রক্ষার আন্দোলনে। দেশের মানুষ মনে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ।’

ওলামা লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ড. কে এম আব্দুল মোমিন সিরাজীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102