বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ওয়ানডে ও টি-২০ সিরিজে থাকছেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পায়ায় ইনজুরিতে ভুগছেন সাকিব আল হাসান। তাই আফগানিস্তানের বিপক্ষে ১৪ জুন শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট ম্যাচে খেলা হবে না তার। যেহেতু খেলা দুই ভাগে হবে, তাই ওয়ানডে ও টি ২০ সিরিজে খেলবেন সাকিব এমনটি আশা করছে বিসিবি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, সাকিব বিশ্রাম চেয়েছে, এরকম কোনো আলোচনা হয়নি। তার হাতের আঙুলে চিড় ধরেছে। সেরে উঠতে ছয় সপ্তাহ লাগবে। তাই আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচে ওর খেলা হবে না। ঈদের পর লম্বা বিরতি। এরপর ওয়ানডে সিরিজ হওয়ায় আশা করছি, সাদা বলের সিরিজে ওকে পাওয়া যাবে।

তিনি আরো করেন, ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো চার মাস বাকি। আমার মনে হয়, আমরাই একমাত্র টেস্ট খেলুড়ে দল, যারা এখনই বিশ্বকাপ নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি। খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্স বিবেচনা করে আমাদেরকে বিশ্বকাপের জন্য দল গঠন করতে হবে। তাই এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছেন না প্রধান নির্বাচক। বিশ্বকাপের এখনো চার মাস বাকি। সামনে আফগানিস্তান সিরিজ। এই সিরিজগুলো নিয়েই ভাবছি আমরা। সেই সিরিজের জন্য দল গোছানোর কাজ করছি, বলেছেন তিনি।

প্রধান নির্বাচক যোগ করেন, আমাদের ২৪ জনের একটা পুল আছে। যেখানে সোহানসহ আরো অনেক ক্রিকেটার আছে। যাকে যখন দরকার পড়ে তখন তাকে নেওয়া হয়েছে। আমাদের পুলের ক্রিকেটারদের কাউকে কিন্তু চোখের আড়াল করা হয়নি। সবাই পুলে রয়েছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102