শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২৫ তারিখের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

অনিবার্য কারণ উল্লেখ করে চলমান দাখিল পরীক্ষার আগামী বৃহস্পতিবারের (২৫ মে) পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একইসঙ্গে গত ১৪ মে ঘূর্ণিঝড় মোখায় স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ২০২৩ সালের দাখিল পরীক্ষার বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য উচ্চতর গণিত (তত্ত্বীয়) বিষয়ের (বিষয় কোড-১১৫) পরীক্ষা একযোগে দেশের সকল কেন্দ্রে স্থগিত করা হলো। এছাড়া পূর্বে স্থগিতকৃত ১৪ মে এর স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৭ মে শনিবার এবং ২৫ মে এর স্থগিত হওয়া পরীক্ষা ২৮ মে রোববার অনুষ্ঠিত হবে৷ প্রতিদিন সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে৷

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102