

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ইসলাম উদ্দিন। গতকাল বৃহস্পতিবার বিদায়ী সহকারী কমিশনার(ভূমি) তাপশ শীলের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন তিনি। ৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে রাঙ্গামাটি ও সুনামগঞ্জ জেলা প্রশাসনে এনডিসি হিসাবে দায়িত্ব পালন করেছেন। মোঃ ইসলাম উদ্দিনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন বলেন, পুর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সহ সকল সেবা নিশ্চিতে তিনি আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন ।