বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা দিল সৌদি

আর্ন্তজাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

আসন্ন হজে অনুমতি ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবেন না। আজ সোমবার থেকে হজ নিয়ন্ত্রিত নির্দেশাবলী বাস্তবায়ন শুরু করছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।এর ফলে হজ, ওমরাহ, আবাসিক বা ওয়ার্ক পারমিট ছাড়া এখন থেকে মক্কায় কেউ প্রবেশ করতে পারবেন না। সৌদি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, চলতি বছরের হজ শুরুর আগে সৌদি আরবে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করেছে সরকার। ওমরাহ হাজীদের আগামী ২১ মের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে যারা নিজ দেশে ফেরত যাবেন না তাদের জরিমানা, দেশ থেকে নির্বাসন এবং ১০ বছরের জন্য পুনরায় সৌদিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102