বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করল এনটিআরসি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এনটিআরসিএর ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়। এর আগে সন্ধ্যায় এ বিষয়ে জরুরি মিটিংয়ে বসেন এনটিআরসিএর কর্মকর্তারা।এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ফল প্রকাশ করবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।তিনি বলেন, আজ সন্ধ্যা থেকে প্রার্থীরা টেলিটকের এসএমসের মাধ্যমে ফল পাবেন। এছাড়া এনটিআরসিএর ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।শিক্ষামন্ত্রী আরো বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে আবেদন প্রক্রিয়া শেষ করা হলেও আদালতে মামলার কারণে আবেদনকারীদের ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। আদালতের নির্দেশনা মোতাবেক ৫১ হাজার ৭৩১টি পদে নিয়োগ দেয়া হবে।উল্লেখ্য, শিক্ষক নিবন্ধনের ১ থেকে ১২তম পর্যন্ত পাস করেও চাকরি না পাওয়া ২ হাজার ৫০০ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে এনটিআরসিএকে সুপারিশ করে রায় দিয়েছিল হাইকোর্ট। সে রায় ২৮ জুন বাতিল করে দেয় আপিল বিভাগ। চলতি বছরের ৩০ মার্চ তৃতীয় ধাপে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৫৪ হাজার ৩০৪ শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102