সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার চা বাগান গুলোতে ফিরেছে প্রাণ তেঁতুলিয়ার ইউএনও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ গণহত্যা ও স্বাধীনতা’ দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোর সেনানিবাসে সেনাপ্রধান

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে

মো. শাহজাহান মিয়া
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সিগন্যালস কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বাড়ানো ও দেশ-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দেশমাতৃকার সেবায় দেশের অবকাঠামোগত উন্নয়নে সক্রিয় অবদান রাখতে হবে।REL - 08সোমবার যশোর সেনানিবাসে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।REL - 07

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, যশোর সেনানিবাসে সোমবার সেনাবাহিনীর সিগন্যালস্ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।DSC02667-E

এ সময় সেনাবাহিনী প্রধান সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের নতুন এস এম ব্যারাকের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সেন্টারের নতুন রানিং ট্র্যাকের উদ্বোধন করেন। এ ছাড়া তিনি সিগন্যালস্ কোরের শহীদদের সম্মানে নির্মিত অমরপ্রাণে পুষ্পস্তবক অর্পণ করেন। সম্মেলনে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত  ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102