মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

হাসিনা-ব্লেয়ার সাক্ষাৎ

বাংলাদেশের অগ্রগতির প্রশংসা

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা এবং বাংলাদেশের আরো উন্নয়নে সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

রবিবার (৭ মে) সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ক্লারিজ হোটেলের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি। খবর বাসসের।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন এবং বাংলাদেশের আরও উন্নয়ন প্রয়াসে সহায়তা করতে চেয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে মোমেন বলেন, আমাদের আরো কর্মসংস্থান সৃষ্টি করতে হবে যাতে বাংলাদেশে আরও বেশি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে পারে।

তিনি আরো বলেন, টনি ব্লেয়ার বলেছেন যে, মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে জিসিসির (গালফ কো-অপারেশন কাউন্সিল) সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং তিনি বাংলাদেশকে ব্যবসায়িক সংযোগ বাড়াতে সাহায্য করতে পারেন।

টনি ব্লেয়ার ইনস্টিটিউশন ফর গ্লোবাল চেঞ্জের প্রধান ব্লেয়ার আরো বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনীতি খুবই আকর্ষণীয় এবং বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো করছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার।

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আসায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।

টনি ব্লেয়ার ইনস্টিটিউশন ফর গ্লোবাল চেঞ্জের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ পরিদর্শন করবে ও বাংলাদেশের উন্নয়ন প্রয়াসে যেসব খাতগুলোর জন্য সহায়তা প্রয়োজন তা নিয়ে বিডা কর্মকর্তাদের সাথে আলোচনা করবে।

প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম নজরুল ইসলাম ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102