শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

তত্ত্বাবধায়ক ইস্যুতে বিদেশি কোনো চাপ নেই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

নির্বাচনে জেতার গ্যারান্টি দেবে বিএনপি এমন তত্ত্বাবধায়ক সরকার চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যে তত্ত্বাবধায়ক সরকার ২০০১ ও ২০০৬ সালের মতো পক্ষপাতমূলক আচরণ করেছিলো। তত্ত্বাবধায়কের চরিত্র ও বৈশিষ্ট্য হারানো এমন পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।

রবিবার (৭ মে) দুপুরে রাজধানীর সেতু ভবনে সেতু কতৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

এসময় দ্ব্যর্থহীন ভাষায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোন চাপ নেই। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য কোন বিদেশি বন্ধু রাষ্ট্র কোনো চাপ দেয়নি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অবতারণা করেনি।

তিনি আরো বলেন, আজকের নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ। এই কমিশনের অধীনে নির্বাচন করতে বিএনপির সমস্যা কোথায়? নির্বাচন করজর জন্য এই নির্বাচন কমিশনই যথেষ্ট। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক চেষ্টা তাদের মধ্য আছে।

এর আগে বাংলাদেশ সেতু কতৃপক্ষের বোর্ড সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102