সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :

অন্য রকম ভালোবাসার খোঁজ পেয়েছেন মিমি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। নানা কাজে শতব্যস্তার মধ্যেও নিজের ভক্তদের ভুলেনা। নানা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যেমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন।

সম্প্রতি পায়রাসহ একটি ছবি পোস্ট করে মিমি জানায়, যখন তিনি বাড়িতে আসেন, তখন তারা তাকে ভালোবাসা জানায়। খবর হিন্দুস্তান টাইমসের।

মিমি পোস্টে জানান, এক ঝড়বৃষ্টির রাতে তিনি এই পায়রাটিকে উদ্ধার করে আনেন।ওরা (পাখির পরিবার) আমার বারান্দায় থাকে। আমার স্পর্শ চেনে ওরা। কখনো পালিয়ে যায় না। তবে আমি এখন আমার এই বাড়িতে খুব একটা আসি না। যখন আসি, তখনই ওরা আমায় এভাবেই ভালোবাসা জানায়।

অভিনেত্রী জানান, তিনি মোটেই এই পাখিগুলোকে খাঁচাবন্দি করে রাখেন না। নিজেদের মতো থাকে পাখিগুলো। উড়ে বেড়ায়।

তবে এ ঘটনায় তাকে কটাক্ষের শিকারও হতে হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মিমিকে সম্প্রতি একটি পায়রার সঙ্গে ছবি তুলতে দেখা যায়। তিনি তার দুই হাত দিয়ে পায়রাটিকে চেপে ধরে আছেন। আর সেই ছবি দেখেই ক্ষেপেছেন নেটিজেনরা। অভিনেত্রীর করা এই পোস্ট দেখে ভক্তরা বেজায় ক্ষুব্ধ। এভাবে এক অবলা প্রাণীর ওপর অত্যাচার মোটেই সহ্য করেননি তারা।

একজন ব্যক্তি লেখেন, পায়রার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কষ্ট পাচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102