সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ওমানে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন
ওমানে তিনতলা ভবন থেকে পড়ে গিয়ে দেলোয়ার হোসেন রিয়াদ (২৭) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ওমানের দুখুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে। তার বাবার নাম আনোয়ার হোসেন।

সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন রিয়াদ। কিছুদিনের মধ্যে তার দেশে আসার কথা ছিল।

এদিকে রিয়াদের মরদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102