মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প

সাংবাদিকদের গালিগালাজ করে আরাভ খান বললেন, ‘১ মাস জেলে ছিলাম’

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খান ১ মাস ৭ দিন জেলে ছিলেন বলে নিজেই জানিয়েছেন।

পুলিশ হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়টি গণমাধ্যমকর্মীরা সামনে আনায় এবং সংবাদ প্রকাশের কারণে ৩৭ দিন জেলে থাকায় লাইভে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আরাভ খান। এজন্য তিনি তার ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের গালিগালাজও করেন।

বৃহস্পতিবার (৪ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ কথা বলেন তিনি।

ফেসবুক লাইভে আরাভ খান বলেন, অনেকে বলেছে আমি দুবাই ছেড়ে পালিয়েছি। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি পালানোর লোক না। আমি চুরি করি নাই, আমি কেন পালাব। আমার নামে যখন ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়, তখন তারা আমাকে ফোন করে। আমাকে ফোন করে জানায় যে তাদের কাছে আমার নামে একটি ফাইল এসেছে। ইন্টারপোল বলেছে তারা আমাকে গ্রেপ্তার করবে। তবে তারা বলেছে আপনি গ্রেপ্তার করার থেকে আপনি আমাদের কাছে এলে তা সব থেকে ভালো হবে।

লাইভে তিনি বলেন, তখন আমি দেখলাম পালিয়ে গেলে তারা আমাকে গ্রেপ্তার করবে। কিন্তু আমি কেন পালাব, আমি তো কোনো চোর না। আমাকে ইন্টারপোল নিয়ে গেল, সেখানে রাখল ১ মাস ৭ দিন। আমার জীবন থেকে ১ মাস ৭ দিন চলে গেছে ইন্টারপোলের জেলে। আমি অনেক বড় বড় আসামিদের সঙ্গে জেল খেটেছি।

আরাভ খান বলেন, বিনা অপরাধে আমাকে ৩৭ দিন জেল খাটানো হয়েছে। সেখানে সারা বিশ্বের বিভিন্ন মাফিয়ার সঙ্গে পরিচয় হয়েছে। একটা দিকে ভালো হয়েছে, সারা বিশ্বের বড় বড় মাফিয়াদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা রটানো হয়েছে। সেজন্য আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। এসব কারণে আমার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। তবে এসব করে আমার বিনামূল্যে বিজ্ঞাপন হয়ে গেছে। অনেকে ছবি দিয়েছে আমি ইতালি ও ইউরোপে চলে গিয়েছি। আমি পালাইনি। আমার আগের ছবি দিয়ে এসব গুজব রটানো হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102