শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

পরিবেশমন্ত্রী, উপমন্ত্রী এবং সচিবের শোক

পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে 

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক বার্তা সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ এবং অতিরিক্ত সচিব (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক।

বুধবার পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা জানান, বাংলাদেশে পরিবেশ সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ কামরুল ইসলাম চৌধুরী ফোরাম অব এনভায়রনমেন্টাল জার্নালিস্টস অব বাংলাদেশ(এফইজেবি) এর সভাপতি হিসেবে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পরিবেশের উন্নয়ন ও সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তর, সংস্থা আয়োজিত পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন সরকারি কর্মসূচিতে যোগদান করে মূল্যবান পরামর্শ প্রদান করতেন। এছাড়াও, তিনি বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করতেন। তাঁর মৃত্যু পরিবেশ বিষয়ক সাংবাদিকতার জন্য এক অপূরণীয় ক্ষতি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপমন্ত্রী, সচিব এবং অতিরিক্ত সচিব (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী (৬৩) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102