বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

প্রধান বিচারপতি

বিচার বেচাকেনা ডাকাতির চেয়েও খারাপ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার বেচাকেনার জিনিস নয়, কোনো বিচারক যদি বিচার বেচাকেনা করেন; তাহলে সেটা ডাকাতির চেয়ে খারাপ। এ ধরনের বিচারককে প্রত্যাহার করে নেওয়া হবে। এ সময় তিনি আইনজীবীদের সহনশীল হওয়ার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারভবনে বুধবার (৩ মে) আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। পরে আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মাণাধীন বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, অনেক সময় বিচারপ্রার্থীদের ন্যায় বিচার পেতে কষ্ট হয়। এখনও আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে। তাদের বিচারকাজ দ্রুত শেষ করতে পারাটাই সাফল্য।

তিনি বলেন, বিচারপ্রার্থীরা যাতে স্বল্প সময়ে বিচর পায়, সেই জন্য বিচারকদের পাশাপাশি আইজীবীদের সহযোগিতা দরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল মুন্সি মো. মশিয়ার রহমান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আস শামস জগলুল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনজীবীরা।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102