বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

বিপরীতমুখী সূচক দুই পুঁজিবাজারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৭ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে ৬ হাজার ২৭৩ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করছে।বুধবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১ দশমিক ১৮ শতাংশ বা ১৯ কোটি ৬২ লাখ টাকা কমেছে।ঢাকায় এদিন ১ হাজার ৬৪৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৬৬৮ কোটি ৫১ লাখ টাকা।ডিএসইতে ৪৭ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির এবং কমেছে ১৭৪টির। অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১ দশমিক শূণ্য ৯ পয়েন্টে।ডিএস৩০ সূচক দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজারএদিন চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক কমেছে। এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৮ দশমিক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২০১ দশমিক ৯৭ পয়েন্টে।বুধবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বা ৫ কোটি ৬৫ লাখ টাকা কমেছে।মোট ৫৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৭ কোটি ৭৪ লাখ টাকা।সিএসইতে ৩১৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102