রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

চিনির কেজি ১৪০ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

বাজারে খোলা চিনির দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা। পবিত্র ঈদুল ফিতরের পর বাজারে খোলা চিনির দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। ঈদের আগে প্রতি কেজি খোলা চিনির দাম ছিল সর্বোচ্চ ১২৫ টাকা।

বুধবার (৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় চিনি আমদানি নিয়ে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে। গত মাসে সরকার প্রতি কেজি খোলা চিনির দাম ১০৪ টাকা বেঁধে দিয়েছিল।

খুচরা বিক্রেতারা বলছেন, সরবরাহের সংকটে বাজারে চিনির দামে এই অস্থিরতা চলছে। তবে মিলমালিকদের ভাষ্য, দেশে চিনির কোনো সংকট নেই; তবে আন্তর্জাতিক বাজারে দাম বেশি। এ অবস্থায় গতকাল চিনিকলের মালিকেরা বাণিজ্য মন্ত্রণালয়কে এক চিঠির মাধ্যমে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102