মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ই-সিগারেট নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

ই-সিগারেট সেবনে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার মঙ্গলবার (২ মে) এ কথা জানান। তিনি বলেন, ধূমপানের মতোই নতুন এসব পণ্য তামাক আসক্তি সৃষ্টি করছে। তবে চিকিৎসা ক্ষেত্রে ভেপ ব্যবহারে কোনও সমস্যা থাকবে না বলে জানিয়েছেন বাটলার। তবে বৈধভাবে ব্যবহৃত ভেপে ফার্মাসিউটিক্যাল স্টিকার রাখতে হবে এবং কোনও প্রকারের ফ্লেভার, রঙ কিংবা তামাক থাকা যাবে না।

ধূমপানের বিষয়ে আগে থেকেই বেশ কঠোর দেশটির সরকার। তবে আইন সংস্কার করে এবার ভেপের ওপর নিষেধাজ্ঞা ও প্রেসক্রিপশন বহির্ভূত পণ্য আমদানিতে বিধি-নিষেধ জারি করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় শহুরে তরুণদের বিনোদনমূলক পণ্যে পরিণত হয়েছে ই-সিগারেট। অবশ্য উন্নত বিশ্বের সবচেয়ে কম সিগারেট সেবনকারীদের মধ্যে অন্যতম দেশ অস্ট্রেলিয়া।

সাধারণত সিগারেট আসক্তি দূর করতে ধূমপায়ীদের ভেপ ব্যবহারে উৎসাহিত করা হতো। ভেপকে নিরাপদ মনে করা হলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন।

এর আগে থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ আরও বেশ কয়েকটি দেশ ভেপিং এর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। অনেকের মতে সিগারেটেরই ভিন্ন রূপ ভেপ বা ই-সিগারেট। সূত্র:বিবিসি

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102