শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

দুর্নীতি বন্ধে হার্ড লাইনে যেতে হবে

বঙ্গবন্ধুর দুর্নীতি বিরোধী বক্তৃতা পাঠ্যসূচিতে কেন নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন

বঙ্গবন্ধুর দুর্নীতি বিরোধী ভাষণ-বক্তৃতা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তি নিয়ে হাইকোর্টের রুল। দুর্নীতির বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ ও বক্তব্যগুলো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচি এবং প্রশিক্ষণক্রমে অন্তর্ভুক্ত করার নির্দেশ কেন দেওয়া হবে না– তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করে।

মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা সচিব, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিব) চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলেছে আদালত।

সেই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় এবং আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালককে বঙ্গবন্ধুর এসব ভাষণ-বক্তৃতা (অডিও-ভিডিওসহ) আগামী এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান এবং রাজউকের আইনজীবী ইমাম হাছান এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

আগামী ৪ জুন এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

তিনি বলেন, দুর্নীতির অভিযোগ অনুসন্ধান-তদন্তের সময় দুদকের তদন্তকারী কর্মকর্তারা যাতে বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী ভাষণ-বক্তৃতার চেতনা মাথায় রেখে অনুসন্ধান-তদন্ত করেন, সেটি সংস্থাটির চেয়ারম্যানকে নিশ্চিত করতে বলেছে হাই কোর্ট।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102