বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

৩৭ ভরি স্বর্ণ চুরি: আসামি বাবু কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর ভাটারা এলাকা থেকে চোরাই মালামাল বিক্রির টাকাসহ গ্রিলকাটা চোর চক্রের সদস্য মো. বাবুকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২ মে) আসামি বাবুকে আদালতে তুলে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামির জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত আসামিকে কারাগারে প্রেরণ করার আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল মোহাম্মদপুর থানার বাবর রোডের ১৩বি/৯বি নম্বর বাসায় গ্রিলকেটে ৩৭ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ টাকা ও ১টি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় ঐ বাসার মালিক ইমামুল আরাফাতের অভিযোগের প্রেক্ষিতে ৩০ এপ্রিল মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়। এই মামলার ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগ। ছায়া তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১ মে) ভাটারা থানার ছোলমাইদ খন্দকার বাড়ির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে চুরির মাল বিক্রির ১ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ বাবু দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গ্রিলকেটে চুরি করার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102