বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

করোনায় কেড়ে নিলো বড়লেখা ইউএনওর স্ত্রী এডভোকেট রেহনুমার প্রাণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সহধর্মিণী হাইকোর্টের আইনজীবী কানিজ রেহনুমা রব্বানী ভাষা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ ভোর ৫ ঘটিকার সময় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর।

এডভোকেট কানিজ রেহনুমা রব্বানী ভাষা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম গোলাম রব্বানী এবং সাবেক এমপি ও সুনামগঞ্জের বর্তমান পিপি অ্যাডভোকেট শাহানার মেয়ে। মৃত্যুকালে রেহনুমা সন্তানসম্ভবা ছিলেন বলে জানা গেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102