শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

গুচ্ছের প্রাথমিক আবেদন শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৩৫ এই পর্যন্ত দেখেছেন

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ (৩০ এপ্রিল)। রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এর আগে গত ১৮ এপ্রিল গুচ্ছের প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হয়। নতুন করে সময় আবেদনের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন গুচ্ছের সমন্বয় কমিটির একাধিক সদস্য।

সূত্র জানায়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির অনলাইন আবেদন শুরু হওয়ার পর আজ শনিবার বিকাল পর্যন্ত দুই লাখের বেশি আবেদন জমা হয়েছে। তবে শেষ পর্যন্ত প্রায় তিন লাখ আবেদন জমা হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

গুচ্ছ সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ‘রাতে প্রাথমিক আবেদন শেষ হবে। এরপর আর নতুন করে আর সময় বাড়ানো হবে না। প্রাথমিক আবেদন শেষে আমরা পরবর্তী ধাপের কাজ শুরু করব।’

উল্লেখ্য, দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের অনুষ্ঠিত হবে এবং আগামী ৮ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102