সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সারাদেশে ঝড়-বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেছেন, রাজধানীসহ দেশের ৮ বিভাগে দুপুরের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (১ মে) সকালে এ তথ্য জানান তিনি।

মনোয়ার হোসেন বলেন, দেশের ৮ বিভাগেই দুপুরের পর ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। তবে এই ঝড় ও বৃষ্টি তেমন তীব্র হবে না।

তিনি আরো জানান, আজ (সোমবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102