রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ঢাকায় পৌঁছেছেন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

ঢাকায় পৌঁছেছেন নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বিদায়ী হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হলেন সারহা কুক। রোববার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

ঢাকায় পৌঁছে সারাহ কুক বলেন, ‘বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত ও গভীরভাবে সম্মানিত। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের শক্তিশালী সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।’

তিনি বলেন, ‘আমি দীর্ঘ বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমি আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার জন্য উন্মুখ।’

এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারাহ কুককে নিয়োগের কথা জানায়।

সারাহ কুক যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান হয়ে দায়িত্ব পালন করেন। তার আগে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তানজানিয়ায় ব্রিটিশ হাইকমিশনার ছিলেন।

তবে এবার দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে কুক যে প্রথম ঢাকায় এলেন তেমনটি নয়, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) বাংলাদেশ কার্যালয়ের প্রধান ছিলেন তিনি।

অর্থনৈতিক পরামর্শক হিসেবে কর্মজীবন শুরু করা কুক গায়ানা ও সলোমন দ্বীপপুঞ্জের বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তার পড়াশোনা অর্থনীতিতে। পরে তিনি উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102