রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

টায়ারের গোডাউনে আগুন: চট্টগ্রামে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

চট্টগ্রামে মহানগরীর দেওয়ান হাট এলাকায় রেললাইনের পাশে পুরোনো টায়ারের গোডাউনে আগুন লাগে। এতে সতর্কতায় চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। দেড় ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল পৌনে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় দেওয়ান হাট ওভার ব্রিজের নিচে পোস্তার পাড় এলাকার ওই গোডাউনে আগুন লাগে। এরপর দুপুর সোয়া ১টার দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে আগুন নিয়ন্ত্রণে আসায় বিকেল পৌনে ৩টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

চট্টগ্রাম স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর দেড়টার দিকে আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, পুরোনো টায়ারের গোডাউনে আগুন লেগেছে। দুপুর ১২টা ৩৫ মিনিটে খবর পেয়ে ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুনের তীব্রতার কারণে নেভাতে হিমশিম খেতে হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102