শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

তীব্র গরমে আবারও বেঁকে গেল সেই রেল লাইন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

তীব্র গরমে আবারও ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকার রেললাইনটি বেঁকে গেছে বলে রেল সূত্রে জানা গেছে। শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনটি ফের বেঁকে যাবার খবর জানান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে তীব্র গরমে একই স্থানের রেললাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ৩১ ঘণ্টা চেষ্টার পর গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় লাইনচ্যুত হওয়া ওয়াগনগুলো উদ্ধার করে মেরামতের পর ঢাকাগামী লাইনটি দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, লাইনচ্যুত ওয়াগনগুলো উদ্ধারের পর গতকাল (শুক্রবার) বিকেল থেকে ঢাকাগামী লাইনটি মেরামত করা হয়। পরে এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। আজ (শনিবার) সকাল পৌনে ১০টায়ও এই লাইন দিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকায় গেছে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি তীব্র গরমে সেই লাইনটি আবার বাঁকা হয়ে গেছে। আপাতত বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে এক লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। এর ফলে ট্রেন চলাচলে ধীরগতির সৃষ্টি হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে।

এদিকে, রেল বিশেষজ্ঞরা মনে করছেন, আসলে খারাপ মানের রেল পাত ব্যবহার ও পুরাতন স্লিপারের জন্য রেল লাইন একটু গরম পড়লেই বেঁকে যাচ্ছে। এর জন্য তারা উচ্চমানের ভারি পাত ও রেল লাইনে পাথর ও উন্নত স্লিপার ব্যবহারের কথা বলেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102