শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

‘অন্বেষা’ মৌলভীবাজারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ও বৃত্তি প্রদান

মৌলভীবাজার সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

‘অন্বেষা’ মৌলভীবাজার এর উদ্যোগে আলোকিত মানুষের প্রত্যাশায়’ এই শ্লোগান নিয়ে ২০২২ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজার জেলার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের প্রেরণা ও উৎসাহ প্রদান সহ গরীব মেধাবীদের মধ্যে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ‘অন্বেষা’ মৌলভীবাজারের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির নগদ টাকা, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

অন্বেষা মৌলভীবাজারের সভাপতি মোসাহিদ আহমদ চুন্নুর সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষাবিদ রজত কান্তি গোস্বামীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুর্দশন কুমার রায়, উপজেলা পরিষদ চেয়াম্যান কামাল হোসেন, অন্বেষা মৌলভীবাজারের প্রধান সমন্বয়ক, বিশিষ্ঠ সমাজসেবক ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর। মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক, অন্বেষা মৌলভীবাজারের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, রাজনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অন্বেষা মৌলভীবাজারের সাধারণ সম্পাদক অধ্যাপক হৃষিকেশ দাশ পিন্টু।

অনুষ্ঠানে গরীব ও মেধাবী ১২ জন শিক্ষার্থীকে নগদ তিন হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া ২০২২ সালে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৮ জন এসএসসি শিক্ষার্থী ও এইচএসসি উত্তির্ণ ৭৮জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102