শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

এসএসসি পাসে

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, নেয়া হবে ৫০ জন

চাকরি ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের লোডার সার্ভিসে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: কাস্টমার সার্ভিস এসিস্টেন্ট (লোডার)। পদের সংখ্যা : ৫০ টি। আবেদন যোগ্যতা : এসএসসি বা এইচএসসি বা সমমান পাস। প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।

উচ্চতা: সর্বনিম্ন ৫ ফুট ৭ ইঞ্চি। শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী। প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে, চশমা গ্রহণযোগ্য নয়।

প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে। এয়ারপোর্টের কাছাকাছি থাকার ব্যবস্থা থাকতে হবে। যেকোনো প্রতিষ্ঠানে লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, নীলফামারী, বরিশাল, যশোর, রাজশাহী ও সিলেটে কাজের আগ্রহ থাকতে হবে।

মাসিক বেতন : ১৪৫০০-১৬০০০ টাকা। প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল ইন্স্যুরেন্স, ওভারটাইম ভাতা, ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে। যেখানে খাবার দেওয়া হবে না সেখানে ১৫০০ টাকা করে প্রদান করা হবে খাবার ভাতা বাবদ।

এছাড়া উৎসব ভাতা ও প্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ :  ১২ মে, ২০২৩

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102