রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

বিএসএমএমইউয়ে ঠোঁট কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আগামী ৩ ও ৪ মে দুই দিনব্যাপী মুখমণ্ডলের জন্মগত বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ এপ্রিল হাসপাতালটিতে রোগী বাছাই করা হবে বলেও জানা গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ শেখ জামালের ৬৯তম জন্মদিবস উপলক্ষে বিএসএমএমইউয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে এ অস্ত্রোপচার করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ৪র্থ ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ এপ্রিল রোগী বাছাই করা হবে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সেবা গ্রহণে ইচ্ছুক রোগীদের আগামী ২৯ ও ৩০ এপ্রিল (২ দিন) বহির্বিভাগ ভবন ২ এর কক্ষ নং ২০৬ এ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে গত বছরের ১৭ ও ১৮ ডিসেম্বর ‘জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীর বিনামূল্যে অস্ত্রোপচার অনুষ্ঠিত হয়, যা ছিল শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারির ৩য় ক্যাম্প।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102