শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

শেখ জামালের হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

শেখ জামালের হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৮ এপ্রিল) শেখ জামালের জন্মদিন উপলক্ষ্যে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন এই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড। দুঃখজনক হলেও সত্য আজকেও তারা আস্ফালন করে। শেখ জামালের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ একজন মেধাবী তরুণকে হারিয়েছিল। একজন সম্ভাবনাময় তরুণ, যিনি দেশকে অনেক কিছু দিতে পারতেন। দেশ গঠনে অবদান রাখতে পারতেন। তাকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, শহীদ শেখ জামালের শুভ জন্মদিনে তার আত্মার মাগফেরাত কামনা করি। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শহীদ শেখ জামাল ১৯৭১ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা এবং শেখ রাসেলের সাথে পাকিস্তানিদের হাতে বন্দি ছিল। সেই বন্দিদশা থেকে তিনি পালিয়ে গিয়ে, পায়ে হেঁটে, নানাভাবে দুর্গম পথ পাড়ি দিয়ে আগরতলা গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

মন্ত্রী আরো বলেন, পুরো ৯ মাস শেখ জামাল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তিনি সেকেণ্ড লেফটেন্যান্ট হয়েছিলেন। বিশ্ববিখ্যাত সেনা প্রশিক্ষণ কেন্দ্র ব্রিটেনের সেনার্স থেকে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি একজন মেধাবী তরুণ ছিলেন। একইসঙ্গে সংস্কৃতিমনা মানুষ ছিলেন, সংস্কৃতি চর্চা করতেন। খেলাধুলার প্রতি তার গভীর অনুরাগ ছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102