বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

তুরস্কের প্রেসিডেন্ট

এরদোগানের অসুস্থতা নিয়ে নতুন গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একটি টেলিভিশন সাক্ষাৎকার দেওয়ার সব আয়োজন করা ছিল। কিন্তু সাক্ষাৎকার দিতে বসেও সেটি বাতিল করে চলে আসেন তুর্কি নেতা। শরীর ভালো নয়; এ কথা বলে সাক্ষাৎকার স্থলত্যাগ করেন এরদোগান।

এ ঘটনায় এরদোগানের স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়। বলা হচ্ছে- তুর্কি প্রেসিডেন্ট গুরুতর অসুস্থ। খবর ডেইলি সাবাহর।

তবে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত আকতাই এ গুঞ্জন নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্টের স্বাস্থ্যের অবস্থা ভালো। তার সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ আছে। এরদোগান তার দায়িত্ব পালন করে যাবেন।

এরদোগান হার্টঅ্যাটাক করেছেন বলেও কোনো কোনো মিডিয়া সংবাদ ছড়িয়ে দিয়েছে। তবে প্রেসিডেন্টের কমিউনিকেশন ডিরেক্টর এ দাবিকে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এরদোগান বিশ্রামে আছেন, হাসপাতালে নেওয়ার মতো অবস্থা তার হয়ে ওঠেনি।

এদিকে ক্ষমতাসীন দল একে পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, আজ প্রেসিডেন্ট নিউক্লিয়ার প্লান্টের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন।

আগামী ১৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের প্রচারে ব্যস্ততম সময় পার করছেন প্রার্থীরা। এতে অংশ নিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তবে নির্বাচনি প্রচারে বেশি সময় দিতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এ প্রেসিডেন্ট।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102