বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

বাংলাদেশে

বিজ্ঞাপনী কার্যক্রম সীমিত করেছে মেটা

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ থেকে ফেসবুকে বিজ্ঞাপনের কার্যক্রম সীমিত করেছে মেটা। ফেসবুকের বিজ্ঞাপনী সংস্থা এইচটিটিপুল বাংলাদেশে তাদের কার্যক্রম সীমিত করার ঘোষণায় বলেছে, বাংলাদেশ থেকে অর্থ স্থানান্তরে সমস্যার কারণে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

এর ফলে বাংলাদেশের গ্রাহকরা ফেসবুকে বিজ্ঞাপন দিতে সমস্যায় পড়বেন। বিশেষ করে এফ-কমার্স হিসেবে পরিচিত ফেসবুকনির্ভর ব্যবসা প্রতষ্ঠান প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন কার্যক্রম সীমিত হয়ে যেতে পারে।

গ্রাহকদেরকে পাঠানো এক চিঠিতে এইচটিটিপুল বিজ্ঞাপন কার্যক্রম সীমিত করার পেছনে মার্কিন ডলার সংকট ও বিদেশে রেমিট্যান্স পাঠানোয় জটিলতার কথা উল্লেখ করেছে।

এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের এফ-কমার্স প্রতিষ্ঠানগুলো। এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেডের পরিচালক সানি নাগপাল বলেছেন, উদ্ভূত পরিস্থিতির ওপর তাদের কোনো হাত নেই। সমস্যার দ্রুত সুরহা করতে তারা ডিজিটাল মাধ্যমে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102