খুলনা জেলার কয়রা থানার মহেশ্বরীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তেঁতুলতলারচর ( বাবুরাবাদ) গ্রামের সাহেব আলী গাজী, শারাফাত হোসেন, আরাফাত রেজাসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলসহ জাল,পাটা, আটন ভেঙ্গে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কয়রা থানায় তাদের বিরুদ্ধে ভুক্তভোগী আয়ুব আলী গাজী বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও ভুক্তভোগী আয়ুব আলী সুত্রে জানাযায়, পৈতৃক সুত্রে প্রাপ্ত ভিটা বাড়িসহ বিলান জমি ভোগ দখলে থাকা অবস্থায় বিভিন্ন সময়ে ১ নং বিবাদী সহ অন্যান্যরা তার বাস্তুভিটা সহ জোরপূর্বক জবর দখলের চেষ্টা করে আসছিলো। বিভিন্ন ভাবে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের দ্বারা তাদের সাথে মিমাংসার চেষ্টা করেও কোন সুরাহা করতে পারেনি। তিনি জানান তারা তাকে সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের হয়রানি ও মানসিক অত্যাচার করে আসতেছে। তিনি কিছু বললেই তারা লাঠি সোঠা নিয়ে মারতে তেড়ে আসে।
আয়ুব আলী আরো বলেন, আমি সহ আরো ২ জন বাড়ির সামনে একটি খাল ইজারা নিয়ে মাছ চাষ করি, কিন্তু ১ নং বিবাদীসহ অন্যান্যরা তাকে গত শনিবার (২২ এপ্রিল ) তারিখে হুমকি দিয়ে বলে যে,তুই কেমনে খাল করিস আমরা দেখে নিবো, তোর জাল, পাটা, আটন থাকবেনা। পরদিন সকালবেলায় আটন ঝাড়তে গিয়ে দেখেন তার সব আটন, পাটা, জাল কাটা।
অন্য ইজারাদার শাহজাহান ও ফজলু বলেন, সকালে আমরাও আটন ঝাড়তে এসে দেখি, সব আটন কাটা। আমরা এর বিচার চাই।
স্থানীয় নজরুল ইসলাম বলেন, তাদের দুই ভাইয়ের মধ্যে ভিটা ও জায়গা নিয়ে বিবাদ চলতেছিলো আমি জানি। আটন, জাল, পাটা কেটেছে আমি দেখেছি, অত্র এলাকায় এমন আগে কখনো হয়নি, এর সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।
এ ব্যাপারে সাহেব আলী মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো সঠিক নয় এবং তিনি পুকুরের অংশ কম দিয়েছিলেন যা এখন ঠিক করে দিবেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করতে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।