শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষা শুরু ৩০ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৪৫ এই পর্যন্ত দেখেছেন

৩০ এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপুমনি। মঙ্গলবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউটে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত করতে আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা হলেও করোনার কারণে গতবছরের ন্যায় এ বছরও যথাসময় পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। তবে এবার সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বরে এবং সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগোর সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার উপস্থিত ছিলেন।

করোনার কারণে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত কয়েক বছর থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান এবং এপ্রিলের শুরুতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করা হলেও ২০২০ সালে করোনা সংক্রমণের কারণে তা বিলম্বিত হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, গত বছরের তুলনায় ৫০ হাজার ২৯৫ জন বেড়ে এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা যথাক্রমে বেড়ে হয়েছে ৩ হাজার ৮১০ এবং ২৯ হাজার ৭৯৮টি।

কোভিড-১৯ অতিমারির কারণে গত দুই বছর ধরে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে চলতি বছরের পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আর সময়সূচি ঘোষণা করে বোর্ড। সময়সূচি অনুযায়ী আগামী রবিবার (৩০ এপ্রিল) শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা।

ডা. দীপু মনি জানান, চলতি বছর সিলেবাস পুনর্বিন্যাসকৃত হলেও সব বিষয়ে ৩ ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত নাকি পুরো সিলেবাসে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাসময়ে নেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102