মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

আবারও তাপমাত্রা বাড়ার আভাস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।সোমবার (২৪ এপ্রিল) পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়, এ সময় তাপমাত্রা আরো বাড়বে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বোচ্চ সন্দ্বীপে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজধানী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের আট বিভাগের দুই-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

সোমবার সকাল ছয়টা পর্য়ন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সিলেটে ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া শ্রীমঙ্গলে ১৭ ও কুতুবদিয়া ও টেকনাফে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102