শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সি‌লেট জেলা

পুলিশ সুপার এর আয়োজনে ঈদ আনন্দ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

ঈদের খুশি সকলের সাথে মিলে উদযাপন কার জন্য  সি‌লেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আয়োজন করেন ঈদ আনন্দ অনুষ্ঠান ও নৈশভোজের।

উক্ত আয়োজনে সকল স্তরের পুলিশ অফিসার-ফোর্সের উপস্থিতি আয়োজনকে আনন্দঘন করে তুলে। সুরমা নদী তীরবর্তী পুলিশ সুপার বাংলো প্রাঙ্গনে এ আয়োজনে  অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন এমপি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো: হাবিবুর রহমান এমপি, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, সিলেট জালালাবাদ সেনানিবাসস্থ এসআইএন্ডটির কমান্ড্যান্ট মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন এসইউপি, এনডিসি, পিএসসি সহ সিলেট রেঞ্জ সদরের বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধান ও শুভানুধ্যায়ীগণ। সাংস্কৃতিক সন্ধ্যা চলাকালে আমন্ত্রিত অতিথি ও পুলিশ অফিসার-ফোর্সগণ নৈশভোজে অংশ নেন।

এর আগে বিকালে পুলিশ সুপার তার বাসভবনে জেলার সকল পর্যায়ের অফিসার-ফোর্স ও সিভিল স্টাফদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102