বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

বুবলীর ৫৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

ঢালিউড কিং শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী ঈদের সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’। মুক্তির দুই দিনে আগে ছবিটির দ্বিতীয় গান মুক্তি পেয়েছে। এর মধ্যেই হঠাৎ করেই গাড়ির মধ্যে গানটি নিজের কণ্ঠে গেয়ে ওঠেন বুবলী।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এ সিনেমার গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কোনাল। দর্শকদের জন্য গানটি বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাতটায় আরটিভি মিউজিক প্লাসে মুক্ত হয়।

৫৮ সেকেন্ডের সেই ভিডিওর ক্যাপশন দেন, ‘সুরমা সুরমা’ দিনে আমার প্রিয় দর্শকদের সঙ্গে নিজের মতো সময়। বুবলীর সেই গাওয়া গান সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর নেটিজেনদের নজর কাড়ে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। শুক্রবার সন্ধ্যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত গানটির ভিউ হয়েছে এক কোটি ২০ লাখ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ‘কথা আছে’ গানটির সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন বুবলী। তার সেই ভিডিওটিও এরই মধ্যে ভাইরাল হয়। সব মিলিয়ে অন্তর্জাল মাতাচ্ছে ‘কথা আছে’, ‘সুরমা সুরমা’ গান দুটো।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102