বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বৃহস্পতিবার থেকে খোলা শপিংমল ও দোকানপাট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪৮২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার,ঢাকা: ঈদুল আজহায় বাড়ি ফেরা ও পশুর হাটে বেচাকেনার বিষয় বিবেচনায় এক সপ্তাহের জন্য শিথিল হচ্ছে কঠোর বিধিনিষেধ। ফলে ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।

সোমবার (১২ জুলাই) বিকেল মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে শিগগিরই মন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে একাধিক সূত্র জানিয়েছেন।

সূত্র জানায়, ঈদ উপলক্ষে শিথিল লকডাউনে আটদিন স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। খুলে দেয়া হবে দোকানপাট, শপিং মল। এ সময়ে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পরিস্থিতির অবনতি হলে ঈদের পর আবারও ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আসতে পারে।

সরকারের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ক নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চলে এসেছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

এর আগে রোববার (১১ জুলাই) সংশ্লিষ্ট সূত্র জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে কিছু ক্ষেত্রে শিথিলতা আসতে পারে। পশুর হাটে আসার জন্য সীমিত পরিসরে যান চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। এছাড়া ঈদকে সামনে রেখে খুলে দেওয়া হতে পারে বিপণিবিতানও। আবার সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ঈদে সবাইকে কর্মস্থলে রাখারও চিন্তা-ভাবনা করছে সরকার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102